নভেম্বর ৩, ২০২৫, ০৪:৫৯ পিএম
দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৪৭ জন রোগী।
সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।নতুন পাঁচজনসহ চলতি বছরে (১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে।
প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে নতুন আক্রান্ত ১১৪৭ জনসহ চলতি বছর এখন পর্যন্ত সর্বমোট ৭২ হাজার ৮২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন