কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পিরোজপুরের কাউখালী উপজেলায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়। সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দক্ষিণ বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্জ্য পরিষ্কার ও মশক নিধন অভিযান চালানো