নভেম্বর ৩০, ২০২৫, ০৪:৫৩ পিএম
গুগল ক্রোম ব্যবহার করেন? তবে ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও সহজ করে দেবে এমন একটি দারুণ ফিচার হয়তো এখনো আপনার চোখে পড়েনি। সম্প্রতি ক্রোমে যুক্ত হওয়া ‘স্প্লিট ভিউ’ নামের এই নতুন সুবিধা ইতোমধ্যেই অনেক ব্যবহারকারীর জন্য চালু হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যারা কাজের প্রয়োজনে একসঙ্গে একাধিক ওয়েবসাইট খুলে রাখেন, তাদের জন্য এটি সত্যিই গেমচেঞ্জার।
আগে কোনো ওয়েব লিংক নতুন ট্যাবে ওপেন করতে হতো, ফলে ট্যাবের সংখ্যা বেড়ে ব্রাউজার ভারী হয়ে যেত। কিন্তু এখন চাইলে কোনো লিংক সরাসরি ‘স্প্লিট ভিউ মোডে’ খুলে নেওয়া যায়। এতে আলাদা ট্যাব না বাড়িয়ে পর্দার দুই পাশে পাশাপাশি দুইটি উইন্ডো ওপেন হয়ে যায়।
ফিচারটি ব্যবহার করা খুবই সহজ: ১. কোনো লিংকের ওপর মাউস দিয়ে রাইট ক্লিক করুন। ২. নতুন Split View অপশনটি নির্বাচন করুন। ৩. ক্লিক করলেই দুটি ব্রাউজিং উইন্ডো সাইড বাই সাইড দেখা যাবে।আগে এমন সুবিধা পেতে হলে আলাদা দুটি ব্রাউজার উইন্ডো খুলে হাতে হাতে পাশাপাশি সাজাতে হতো। এখন আর সেই ঝামেলা নেই। কয়েকটি ক্লিকেই দুটি ট্যাব পাশাপাশি দেখা যাবে, প্রয়োজন অনুযায়ী একটিকে বড় বা ছোট করা যাবে, আর চাইলে দুই উইন্ডোর অবস্থান একে অন্যের সঙ্গে বদলে নেওয়াও সম্ভব।
গুগলের মতে, একদিকের ট্যাবে কোনো ডকুমেন্ট খোলা থাকলে এবং অন্যদিকে ভিডিও কলে অংশ নিলে—এমন পরিস্থিতিতে স্প্লিট ভিউ দারুণ কাজে দেবে।স্প্লিট ভিউ বন্ধ করতে চাইলে, যে ট্যাবে কাজ করছেন সেখানে রাইট ক্লিক করে Split View-তে গিয়ে ডান বা বাম দিকের ভিউটি বন্ধ করে দিন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন