রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এবারও দেশের নাম্বার ওয়ান ফ্রিজ, এসি ও টিভি ব্র্যান্ড ওয়ালটন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:১৬ পিএম

এবারও দেশের নাম্বার ওয়ান ফ্রিজ, এসি ও টিভি ব্র্যান্ড ওয়ালটন

দেশের টেক জায়ান্ট ওয়ালটন আবারো দেশের সেরা রেফ্রিজারেটর, এসি (এয়ার কন্ডিশনার) ও টেলিভিশন ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত 'বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫'-এর ১৭তম আসরে তিনটি ক্যাটাগরিতে 'মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ' সম্মাননায় ভূষিত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটি।

শনিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটনকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

এবারের আসরে ওয়ালটন রেফ্রিজারেটর টানা ১২ বার, টেলিভিশন টানা ৩ বার এবং এসি পরপর দুই বছর দেশসেরা ব্র্যান্ডের মর্যাদা পেল অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কারগুলো গ্রহণ করেন ওয়ালটন এসির সিবিও তানভীর রহমান

ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন এবং চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদসহ শীর্ষ কর্মকর্তারা।পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটনের সিএমও জোহেব আহমেদ বলেন, "ওয়ালটনের স্বপ্ন বাংলাদেশকে এআই (AI) ও আইওটি (IoT) বেজড স্মার্ট ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের বৈশ্বিক হাবে পরিণত করা। দেশসেরা ব্র্যান্ডের এই স্বীকৃতি আমাদের বিশ্বজয়ের পথচলায় এক বিশাল অনুপ্রেরণা।" তিনি আরও জানান, বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে ওয়ালটনের পণ্য রপ্তানি হচ্ছে এবং ভবিষ্যতে ১০০টিরও বেশি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, বিশ্বমানের 'উইনিং ব্র্যান্ডস' জরিপ পদ্ধতির মাধ্যমে ভোক্তাদের সরাসরি মতামতের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। ৪৫টি ক্যাটাগরির মধ্যে তিনটিতেই শীর্ষস্থান ধরে রেখে ওয়ালটন তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। চলতি বছরে ওয়ালটন 'সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড' এবং 'বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার ২০২৪' সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। এছাড়াও পরিবেশবান্ধব কারখানা হিসেবে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে লিড প্লাটিনাম সনদও রয়েছে ওয়ালটনের ঝুলিতে।