অক্টোবর ৩, ২০২৬, ০৩:১৫ পিএম
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সাব সেকশন ইনচার্জ বা ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এই শূন্যপদে একজন দক্ষ ও অভিজ্ঞ ফুলটাইম কর্মী নিয়োগ দেবে। নিয়োগপ্রাপ্ত কর্মীর কর্মস্থল হবে রাজধানী ঢাকায়।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইলেকট্রিক্যাল বা ক্যাবল শিল্পে বি-টু-বি (B2B) বিক্রয়, প্রকল্প-ভিত্তিক বিক্রয় এবং দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণের বাস্তব দক্ষতা প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৭ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।
গত ১ অক্টোবর থেকে অনলাইনে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। মাসিক বেতন ছাড়াও গ্র্যাচুইটি, লভ্যাংশ, মোবাইল বিল, টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, বছরে দুটি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং দুপুরের খাবার সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলে ওয়ালটন জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন