বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই ফুটবল খেলল রোবট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৬:৩১ পিএম

মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই ফুটবল খেলল রোবট

মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই ফুটবল খেলে নতুন ইতিহাস গড়ল হিউম্যানয়েড রোবট।দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে অনুষ্ঠিত ‘রোবোকাপ ২০২৬’ প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স প্রযুক্তির এই অভাবনীয় অগ্রগতির প্রদর্শনী হয়েছে। রিমোট কন্ট্রোল ব্যবহার না করে রোবটগুলো নিজেরাই মাঠের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে। 

মানুষের ভূমিকা কেবল রেফারির সংকেত পৌঁছে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল।১৯৯৭ সালে যাত্রা শুরু করা রোবোকাপের মূল লক্ষ্য হলো ২০৫০ সালের মধ্যে এমন একটি স্বয়ংক্রিয় রোবট ফুটবল দল গঠন করা, যারা ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে। 

গবেষকদের দাবি, এআই প্রযুক্তির বর্তমান গতিতে সেই লক্ষ্য পূরণ এখন সময়ের ব্যাপার মাত্র। দর্শকদের আগ্রহ দেখে প্রতীয়মান হচ্ছে যে, ভবিষ্যতে রোবট ফুটবল আলাদা দর্শকগোষ্ঠী নিয়ে জনপ্রিয় এক খেলায় পরিণত হতে পারে।প্রযুক্তিবিদরা মনে করছেন, মাঠের প্রতিটি পদক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ করার এই দক্ষতা ভবিষ্যতে অন্যান্য জটিল শিল্পখাতেও রোবট ব্যবহারের পথ সুগম করবে।

তথ্যসূত্র: গালফ নিউজ