রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যে কারনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে মেটা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ১১:০২ এএম

যে কারনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে মেটা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

অন্যের সম্মতি ছাড়া ভিডিও ধারণ করে তা প্রাঙ্ক বা বিনোদনমূলক কনটেন্ট হিসেবে ইনস্টাগ্রামে প্রকাশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন বা হয়রানিমূলক ভিডিও পোস্ট করলে সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।পদক্ষেপ নিচ্ছে মেটা।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এক ভিডিও বার্তায় জানান, কারও অজান্তে তার প্রতিক্রিয়া ধারণ করে প্রকাশ করা কিংবা কাউকে বিব্রত করার উদ্দেশ্যে তৈরি ভিডিও প্ল্যাটফর্মে গ্রহণযোগ্য নয়। বিশেষ করে পিকআপ লাইন বা এ ধরনের ভিডিও, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়া তাকে ক্যামেরাবন্দি করা হয়, সেগুলো দ্রুত সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি কিছু কনটেন্ট নির্মাতা মেটার স্মার্ট চশমা এবং অন্যান্য পরিধানযোগ্য ক্যামেরা ব্যবহার করে পথচারী, সেবাকর্মী ও সাধারণ মানুষের অজান্তে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। নারীদের অনুমতি ছাড়া নিয়মিত ভিডিও ধারণ ও প্রকাশের অভিযোগে ইতোমধ্যে দুটি আলোচিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা। স্মার্ট চশমার অপব্যবহার রোধে নতুন সফটওয়্যার আপডেটও চালু করেছে প্রতিষ্ঠানটি।