নভেম্বর ৯, ২০২৬, ১০:৪৯ পিএম
প্রযুক্তি বাজারে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে মোটরোলা সিগনেচার ২৭ স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে লেনোভোর অধীনস্থ ব্র্যান্ড মোটরোনা। সর্বাধুনিক ডিজাইন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ফোনটিকে তাদের এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ডিভাইস হিসেবে দাবি করা হচ্ছে। ডিভাইসটিতে রয়েছে উন্নত ক্যামেরা সিস্টেম, অত্যন্ত উজ্জ্বল ডিসপ্লে এবং ফ্ল্যাগশিপ প্রসেসর।
ফোনটির ক্যামেরা সিস্টেমে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি লিটিয়া ৯১০ মেইন সেন্সর, সঙ্গে এলওএফআইসি প্রযুক্তি, যা উন্নত ডাইনামিক রেঞ্জ ও কম আলোতে ভালো ছবি তুলতে সহায়তা করে। এছাড়া রয়েছে ১০০এক্স সুপার জুমসহ ২০০ মেগাপিক্সেলের পেরিসকোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রওয়াইড ক্যামেরা। ভিডিওর জন্য এতে যুক্ত করা হয়েছে এআই চালিত ভিডিও এনহ্যান্সমেন্ট ইঞ্জিন ও ডলবি ভিশন সাপোর্ট। ডিভাইসটিতে প্রথমবারের মতো একটি ডেডিকেটেড ইভেন্ট ভিশন সেন্সর বা ইভিএস অ্যাকশন সেন্সর যুক্ত করা হয়েছে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এইট এলিট এক্সট্রিম জেন সিক্স মোবাইল প্ল্যাটফর্ম। দীর্ঘ সময় ভারী কাজ ও গেমিংয়ের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এতে রয়েছে আর্কটিকমেশ কুলিং সিস্টেম। পাশাপাশি দ্রুতগতির ফাইভজি ও ওয়াইফাই সংযোগের জন্য রয়েছে সিক্স-অ্যান্টেনা ডিজাইন। ডিভাইসটিতে সাত বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেডের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে এক্সট্রিম অ্যামোলেড ডুও প্যানেল। ট্যান্ডেম প্রযুক্তির এই ডিসপ্লেতে সর্বোচ্চ ১২ হাজার নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে। ১.৫কে সুপার এইচডি রেজুলেশন এবং প্যান্টোন ভ্যালিডেটেড কালার ক্যালিব্রেশন থাকার কারণে এর রং ও নিখুঁত দৃশ্য মানসম্মত অভিজ্ঞতা দেবে। স্ক্রিনটি ঐতিহ্যবাহী প্যানেলের তুলনায় অধিক শক্তি সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী।
অডিও অভিজ্ঞতার অংশ হিসেবে এতে যুক্ত করা হয়েছে ব্যাং অ্যান্ড ওলুফসেনের সাউন্ড সিস্টেম। এর অ্যালুমিনিয়াম সিলুয়েট এবং সিরামিক ও গ্লাস দিয়ে তৈরি বডি দুটি ভিন্ন ফিনিশে বাজারে আনা হয়েছে। নিরাপত্তার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস সিরামিক থ্রি ব্যবহার করা হয়েছে। তবে ডিভাইসের দাম বা বাজারের লভ্যতা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন