সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

মটোরোলা ও অনারের নতুন ফ্ল্যাগশিপ ফোনের তথ্য প্রকাশ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ০৩:০১ পিএম

মটোরোলা ও অনারের নতুন ফ্ল্যাগশিপ ফোনের তথ্য প্রকাশ

প্রতীকী ছবি

প্রযুক্তি বাজারে আলোড়ন তুলতে আনুষ্ঠানিকভাবে সামনে এসেছে মটোরোলার নতুন ফ্ল্যাগশিপ ফোন সিগনেচার ২৭। এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ প্রসেসর। ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ ট্যান্ডেম ওএলইডি ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ১২ হাজার নিট পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে মিলবে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা। ডিভাইসটির ইউরোপীয় বাজারে আগামী ১৬ নভেম্বর লঞ্চ হওয়ার কথা রয়েছে এবং এর দাম ভিন্ন বাজারে ১৩৯৯ থেকে ১৮৯৯ ইউরো পর্যন্ত হতে পারে।

নতুন এই ফোনটিতে শক্তির জোগান দিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি। সাথে থাকছে ৯০ ওয়াটের ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। ক্যামেরা বিভাগে রয়েছে সনির লাইটিয়া ৯১০ সেন্সরযুক্ত ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২০০ মেগাপিক্সেলের ৩এক্স পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। এছাড়া দ্রুত গতিশীল বিষয় নিখুঁতভাবে ধারণ করতে এতে যুক্ত করা হয়েছে বিশেষ ইভিএস অ্যাকশন সেন্সর। অডিওর জন্য এতে রয়েছে ব্যাং অ্যান্ড ওলুফসেন সাউন্ড সিস্টেম এবং সুরক্ষায় রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং।

অন্যিদিকে, বিশ্ববাজারে নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে শাওমি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শাওমি ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স চলতি মাসের শেষের দিকে বৈশ্বিকভাবে আত্মপ্রকাশ করবে। এর আগে ডিভাইসগুলো গত সেপ্টেম্বর মাসে চীনে লঞ্চ করা হয়েছিল। ইতালীয় খুচরা বিক্রেতা ইপটো-এর তালিকা অনুযায়ী, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজযুক্ত ১৮ প্রো-এর দাম শুরু হতে পারে ১৩৯৮ ইউরো থেকে এবং ১৮ প্রো ম্যাক্স মডেলটির দাম ১৭৮৩ ইউরো পর্যন্ত হতে পারে।

এদিকে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৭ আল্ট্রা নিয়ে প্রযুক্তি বিশ্বে নানা আলোচনা চলছে। এই ফোনে রিডিজাইনড ক্যামেরা আইল্যান্ড থাকতে পারে এবং ম্যাগসেফ স্টাইলের অ্যাক্সেসরিজের সাথে সামঞ্জস্য রাখতে ক্যামেরা মডিউলটি কিছুটা উঁচুতে সরানো হয়েছে। ডিভাইসটির সাথে এস পেন স্লট বহাল থাকছে এবং এর পরিমাপ হতে পারে ১৬৩.৭৬ গুণিতক ৭৮.২৫ গুণিতক ৭.৯৭ মিলিমিটার। এছাড়া গ্যালাক্সি এস২৭ আল্ট্রা মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ প্রসেসর ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে অনার চীনের বাজারে উন্মোচন করেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ম্যাজিক ৯ প্রো ম্যাক্স। ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান আরির সাথে অংশীদারিত্বের মাধ্যমে এই ফোনটি তৈরি করা হয়েছে। ডিভাইসটিতে রয়েছে আরির লগমিন থ্রি, চৌদ্দটি আরি লুক এলইউটি এবং পেশাদার ১০-বিট ভিডিও ধারণের সুবিধা। ফোনটিতে দুটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ প্রসেসর এবং ১০০ ওয়াট ওয়্যারড ও ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধাসহ ৮৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারেও ফোনটি পরবর্তীতে লঞ্চ করা হতে পারে।