রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানতে হবে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:১২ পিএম

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানতে হবে

ছবি - সংগৃহীত

অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ ইতিমধ্যেই দেশের বাজারে চলে এসেছে। যদিও এটি এখনো অফিশিয়ালভাবে লঞ্চ হয়নি, তবুও বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোন বাজারে নতুন এই মডেলগুলো পাওয়া যাচ্ছে। দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের মধ্যে এর প্রতি আগ্রহ চোখে পড়ার মতো।

বর্তমানে আইফোন ১৭ (২৫৬ জিবি) বিক্রি হচ্ছে প্রায় ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকার মধ্যে। আইফোন ১৭ প্রো মডেলের দাম ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকা।

অন্যদিকে, সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলটির দাম ২ লাখ টাকা ছাড়িয়ে গেছে। তবে ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে আসতে পারে।

গ্রে মার্কেট থেকে আইফোন ১৭ কেনার আগে বেশ কিছু ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা উচিত। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো:

  • অফিসিয়াল ওয়ারেন্টির অভাব: বিদেশি মডেলগুলোর ক্ষেত্রে বাংলাদেশে সাধারণত কোনো অফিশিয়াল অ্যাপল ওয়ারেন্টি থাকে না। ফলে ফোন নষ্ট হলে অনুমোদিত সার্ভিস সেন্টারে মেরামতের সুযোগ পাওয়া যায় না।

  • ভুয়া বা রিফার্বিশড হওয়ার ঝুঁকি: অনেক সময় কিছু অসাধু বিক্রেতা আসল মডেলের সঙ্গে নকল বা পুনর্নির্মিত (রিফার্বিশড) সেট মিশিয়ে বিক্রি করে।

  • সফটওয়্যার ও নেটওয়ার্কের সীমাবদ্ধতা: কিছু বিদেশি ইউনিটে স্থানীয় ৫G বা ৪G ব্যান্ড ভালোভাবে কাজ নাও করতে পারে, যা ভবিষ্যতে নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতা তৈরি করতে পারে।

  • অতিরিক্ত সার্ভিস খরচ: অফিশিয়াল ডিলার থেকে না কেনায় মেরামত বা যন্ত্রাংশ পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে বাড়তি খরচ বহন করতে হবে।

চীন, মধ্যপ্রাচ্য ও ভারতীয় বাজারে আইফোন ১৭ ইতোমধ্যেই দারুণ সাড়া জাগিয়েছে। বিশেষ করে প্রো ম্যাক্স মডেলটি বিক্রির শীর্ষে রয়েছে। বাংলাদেশে অফিশিয়াল লঞ্চ না হলেও গ্রে মার্কেটে ক্রেতাদের আগ্রহ প্রমাণ করে, দেশের বাজারে অ্যাপলের প্রভাব যথেষ্ট শক্তিশালী।