সূর্য থেকে দূরে থেকেও পৃথিবী উত্তপ্ত কেন
গ্রীষ্মের প্রখর রোদ, ভ্যাপসা গরম আর ক্লান্তিকর জনজীবন সাধারণ মানুষের মনে এমন ধারণাই তৈরি করে যে এ সময় সূর্য বোধহয় পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে এসেছে। অথচ জ্যোতির্বিজ্ঞানের বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। উত্তর গোলার্ধে যখন চরম গ্রীষ্মের দাপট চলে, ঠিক তখনই সূর্য থেকে নিজস্ব কক্ষপথের সবচেয়ে দূরবর্তী বিন্দুতে অবস্থান করে পৃথিবী। মহাজাগতিক