সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতাবিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলা, সন্দেহজনক লিংকে সতর্কবার্তা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে অ্যাকাউন্টটির দখল নিতে অননুমোদিত প্রবেশের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, শুধু একবার নয়, দফায় দফায় অ্যাকাউন্টটির নিরাপত্তা ভাঙার চেষ্টা চালানো হচ্ছে। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে