স্মার্টফোন ও পিসির দাম কেন বাড়ছে
দীর্ঘদিন ধরে প্রযুক্তিপণ্যের স্বাভাবিক নিয়ম ছিল সময়ের সঙ্গে সঙ্গে দাম কমে আসা, তবে বর্তমানে বিশ্বজুড়ে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে গেমিং কনসোল ও গৃহস্থালি ইলেকট্রনিক্সের দাম এখন প্রতিনিয়ত বাড়ছে। সাধারণ ক্রেতাদের জন্য এই মূল্যবৃদ্ধি বড় আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বাজেটবান্ধব ডিভাইসগুলো