নভেম্বর ৯, ২০২৫, ১০:৪৭ এএম
স্থায়ী শান্তি আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। শনিবার (৮ নভেম্বর) তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।সংবাদ সম্মেলনে মুজাহিদ জোর দিয়ে বলেন, "পাকিস্তানের সঙ্গে পূর্বে সম্মত যুদ্ধবিরতিতে কোনো সমস্যা নেই, এটি বহাল থাকবে।
তিনি মধ্যস্থতা করার জন্য বন্ধুপ্রতিম দেশ কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান।তালেবান সরকার আলোচনার ব্যর্থতার জন্য ইসলামাবাদের ‘দায়িত্বজ্ঞানহীন এবং অসহযোগিতামূলক’ মনোভাবকে দায়ী করেছে।উল্লেখ্য, দক্ষিণ এশীয় এই দুই প্রতিবেশীর মধ্যে মারাত্মক সংঘর্ষের পর গত ১৯ অক্টোবর কাতারে যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এই যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য দুই পক্ষ ৬ নভেম্বর তুরস্কে বৈঠক করে, যা কোনো ফল ছাড়াই শেষ হয়।আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে।পাকিস্তানের অভিযোগ:
ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড থেকে জঙ্গি গোষ্ঠীগুলো, বিশেষ করে পাকিস্তানি তালেবানকে (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) সমর্থন দেওয়া হচ্ছে এবং সেখান থেকে পাকিস্তানে হামলা চালানো হয়।তালেবানের অস্বীকার: তালেবান সরকার ধারাবাহিকভাবে এই অভিযোগ অস্বীকার করে আসছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন