রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রযুক্তি বিশ্বকে তাক লাগিয়ে চীনে রোবটের দুর্বার পথচলা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ০৫:৪২ পিএম

প্রযুক্তি বিশ্বকে তাক লাগিয়ে চীনে রোবটের দুর্বার পথচলা

টানা ৫৬ ঘণ্টা হেঁটে প্রযুক্তি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের তৈরি একটি হিউম্যানয়িড রোবট। এই দীর্ঘ যাত্রায় সে পাড়ি দিয়েছে ১০৬ কিলোমিটার পথ এবং ইতোমধ্যেই গড়েছে এক অনন্য ইতিহাস।

১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলা এই শ্বাসরুদ্ধকর ঘটনাটি ঘটেছে চীনের সুচৌ শহরে। সেখানকার ওরিয়েন্টাল গেট থেকে সাংহাইয়ের আইকনিক বন্ড পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছে ‘এজিবট এ২’ নামের এই চীনা রোবট।

রাজপথে ক্ষ্যাপাটে ভঙ্গিতে অবিরাম হেঁটে চলা মানব সাদৃশ্য এই রোবটটিকে ভিড়ভাট্টা, ট্রাফিক সিগন্যাল কিংবা এবড়োখেবড়ো রাস্তাও থামাতে পারেনি।

পথচারীরা অবাক হয়ে দেখেছেন, মানুষ নয়, অথচ মানুষের মতোই দু’পায়ে ভর করে রোবটটি মাইলের পর মাইল পাড়ি দিচ্ছে।এই দীর্ঘ যাত্রায় রোবটটিকে মাত্র ১৫ বার ব্যাটারি বদল করতে হয়েছে এবং দুবার সামান্য বিরতি ছাড়া সে ছিল একেবারেই দুর্বার।

হাইওয়ে থেকে শুরু করে শহরের অলিগলি, সব বাধাই সে পেরিয়েছে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে।বিশ্বরেকর্ড গড়ার পর কৌতুক করে রোবটটি বলেও উঠল, "রেকর্ড গড়ে আমি আনন্দিত, তবে হাঁটতে হাঁটতে আমার পা দুটো অবশ্য একটু অবশ হয়ে গেছে!"