ডিসেম্বর ২, ২০২৫, ০৫:২৬ পিএম
সপ্তাহ না পেরোতেই ফের বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল উপকূল থেকে দূরে হওয়ায় বাসিন্দারা এই কম্পন টের পাননি।
ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের বরাতে টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনের তথ্যমতে, আজ সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
দেশে গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে।২৬ নভেম্বর (বুধবার): রাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়।
১ ডিসেম্বর (সোমবার): রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়া অঞ্চলে স্থানীয়রা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ৪.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।পরপর ভূমিকম্প হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন