ডিসেম্বর ১০, ২০২৫, ১২:১২ পিএম
গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং গণহত্যার দায়ে ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তুরস্ক। জাতিসংঘে তুরস্কের কাউন্সিলর গুলসাহ কুমুরকু কাদের জাতিসংঘের এক অনুষ্ঠানে এই আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেছেন।
গাজায় আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের কোনো দায়মুক্তি থাকা উচিত নয়।টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, কাদের বিশ্বব্যাপী গণহত্যা প্রতিরোধ কতটা জরুরি, গাজা উপত্যকায় ইসরাইলের হামলা তার প্রমাণ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্বব্যাপী 'হলোকাস্টের' বিরুদ্ধে সবাই সোচ্চার হলেও, আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় গণহত্যার সমতুল্য হতে পারে এমন গুরুতর নৃশংসতা প্রত্যক্ষ করছে।
তিনি বিশ্বজুড়ে 'বর্ণবাদ, ইসলামভীতি, বৈষম্য এবং অন্যের প্রতি কেবল অসহিষ্ণুতা' বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।গুলসাহ কুমুরকু কাদের জোর দিয়ে বলেন, "গাজায় আন্তর্জাতিক আইনের যে গুরুতর লঙ্ঘন হচ্ছে, তার জন্য কোনো দায়মুক্তি থাকা উচিত নয়।
জবাবদিহিতাই হচ্ছে প্রতিরোধের মূল চাবিকাঠি। তাঁর এই বক্তব্য গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চলমান সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তুরস্কের কঠোর অবস্থানের পুনরাবৃত্তি করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন