বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প,সুনামি সতর্কতা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:৫০ এএম

জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প,সুনামি সতর্কতা

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কারণে প্রাথমিকভাবে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।

আল জাজিরার খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশু-এর আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে।

সমুদ্রের তলদেশের গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করেছিল জাপানের আবহাওয়া দপ্তর।

পরে অবশ্য তা প্রত্যাহার করে নেওয়া হয়। উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগে একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

সেই ভূমিকম্পে কমপক্ষে ৩০ জন আহত হয়েছিলেন এবং এর প্রভাবে ২ হাজারের বেশি ঘরবাড়িতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। নতুন করে এই ৬.৭ মাত্রার ভূমিকম্প জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও আতঙ্ক সৃষ্টি করল।