রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কট্টর-ডানপন্থি হোসে অ্যান্তোনিও কাস্ত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:০৮ এএম

চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কট্টর-ডানপন্থি হোসে অ্যান্তোনিও কাস্ত

চিলির ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কট্টর-ডানপন্থি হোসে অ্যান্তোনিও কাস্ত। উপ-নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বামপন্থী জোটের নেতৃত্বদানকারী কমিউনিস্ট পার্টির সদস্য জিনেট জারা পরাজয় মেনে নিয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

প্রায় ৮০ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, কাস্ত ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। এই বিজয় উদযাপনে মধ্য সান্তিয়াগোতে কাস্ত সমর্থকরা গাড়ির হর্ন বাজিয়ে ও পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করে।

সমর্থকদের উদ্দেশ্যে বিজয় ভাষণে কাস্ত নির্বাচনের ফলাফলকে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সুযোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেনএটি কোনো ব্যক্তিগত অর্জন নয়, এমনকি এটি কোনো দলীয় অর্জনও নয়। জিতেছে চিলি।”

কাস্ত তাঁর প্রচারণায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তার মধ্যে রয়েছে:অভিবাসন: লাখ লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা এবং উত্তর সীমান্ত বন্ধ করা।অপরাধ: সহিংস অপরাধ মোকাবেলা করা।অর্থনীতি: স্থবির অর্থনীতি পুনরায় গতিশীল করা।লাতিন আমেরিকার সবচেয়ে নিরাপদ ও সমৃদ্ধ দেশগুলোর মধ্যে একটি চিলি সম্প্রতি কোভিড-১৯ মহামারি, সহিংস সামাজিক বিক্ষোভ এবং সংগঠিত অপরাধ গোষ্ঠীর কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আর্জেন্টিনা, বলিভিয়া, হন্ডুরাস, এল সালভাদর এবং ইকুয়েডরে ডানপন্থিদের জয়লাভের পর এটি লাতিন আমেরিকার রাজনীতিতে ডানপন্থীদের জন্য সবশেষ বিজয়।পরাজয় স্বীকার করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জারা কাস্তকে ফোন করেন এবং সামাজিকমাধ্যমে লেখেন, ‘গণতন্ত্র স্পষ্টভাবে কথা বলেছে। চিলির মঙ্গলের জন্য তার সাফল্য কামনা করে আমি নবনির্বাচিত প্রেসিডেন্টের (কাস্ত) সঙ্গে কথা বলেছি।’