জানুয়ারি ৩, ২০২৬, ০৯:৩৩ পিএম
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটটি স্পষ্ট জানিয়েছে যে, তারা ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে এবং দেশটিতে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণ দেখতে চায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন,
ভেনেজুয়েলার পরিস্থিতি আমরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। আমরা ভেনেজুয়েলার জনগণের আকাঙ্ক্ষার পাশে আছি এবং একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করি।
তিনি এ সময় যেকোনো সংকট সমাধানে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদকে সম্মান প্রদর্শনের জোর আহ্বান জানান।উল্লেখ্য, ২৭টি দেশের এই রাজনৈতিক ও অর্থনৈতিক জোটটি ভেনেজুয়েলায় উদ্ভূত সামরিক উত্তেজনার প্রেক্ষিতে সরাসরি কোনো পক্ষের হয়ে মন্তব্য না করলেও আন্তর্জাতিক আইনের ওপর গুরুত্বারোপ করেছে।
শনিবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় বড় ধরনের হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের এই অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন