বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

ইরান আলোচনায় বসতে চায়, দাবি ট্রাম্পের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৮:৩২ পিএম

ইরান আলোচনায় বসতে চায়, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসতে আগ্রহ প্রকাশ করেছে এবং এ লক্ষে তেহরান থেকে ওয়াশিংটনে ফোন করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিস্ফোরক তথ্য দেন।

 তবে আলোচনার প্রস্তুতির কথা জানালেও তেহরানকে চরম সামরিক আঘাতের হুঁশিয়ারি দিতে ভুলেননি ট্রাম্প।ট্রাম্প বলেন, “ইরান যুক্তরাষ্ট্রের হাতে বারবার মার খেতে খেতে ক্লান্ত।

 তারা এখন আলোচনা করতে চায়। বৈঠকের আয়োজন করা হচ্ছে, ইরান নিজেই ফোন করেছে।” তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, তেহরান যদি কোনো ধরণের প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্র এমন মাত্রায় আঘাত হানবে যা তারা আগে কখনো দেখেনি। 

হোয়াইট হাউসের সূত্রমতে, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে সাইবার হামলা বা সরাসরি সামরিক হামলার মতো বিভিন্ন পদক্ষেপের ছক কষছে।অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও আলোচনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন, তবে তা হতে হবে ‘ন্যায্য ও পারস্পরিক সম্মানের’ ভিত্তিতে। তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে আরাঘচি বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।

 আমরা আলোচনার পথ খোলা রেখেছি, কিন্তু কোনো হুমকি সহ্য করা হবে না।ডোনাল্ড ট্রাম্পের মতে, ইরানে অভ্যন্তরীণ বিক্ষোভ ও নিহতের সংখ্যা বাড়তে থাকলে বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকে বড় কোনো সামরিক পদক্ষেপ নিতে হতে পারে। একদিকে আলোচনার তোড়জোড় আর অন্যদিকে পাল্টাপাল্টি হামলার হুমকি—সব মিলিয়ে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে আছে।