মে ৮, ২০২৬, ১০:৪৫ পিএম
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ মে) আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সকল প্রতিনিধিসহ বিজয়ী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে দেওয়া এই শুভেচ্ছা বার্তায় বিজয়ী সকলের সার্বিক সাফল্য কামনা করা হয়।
বিবৃতিতে বিশেষভাবে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি এই অভিনন্দন বার্তা পাঠালেন।
আওয়ামী লীগের দেওয়া ওই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে ‘বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করা হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জয় এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে এই শুভেচ্ছা বিনিময়কে রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন