মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

ইরান ইস্যুতে ট্রাম্পের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৮:১২ পিএম

ইরান ইস্যুতে ট্রাম্পের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুরুতে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের কঠোর বার্তা দিলেও এখন সেই অবস্থান নমনীয় হওয়ার গুঞ্জন বাড়ছে। 

মূলত বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিতিশীল দাম ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের কারণে ট্রাম্পকে এই কৌশল পরিবর্তন করতে হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।তেলের উচ্চমূল্য সরাসরি আঘাত করছে মার্কিন শেয়ারবাজারে।

যদিও ট্রাম্প সবসময় যুক্তরাষ্ট্রের জ্বালানি স্বনির্ভরতার দাবি করে আসছেন, বাস্তব পরিস্থিতি ভিন্ন। আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা মার্কিন অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। এ অবস্থায় কূটনৈতিক চ্যানেলে সমঝোতার বার্তা বিনিময় হচ্ছে বলে খবর পাওয়া গেছে। 

ইরানকে দেওয়া আর্থিক নিষেধাজ্ঞার কিছু অংশ শিথিল করার একটি পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে বলে শোনা যাচ্ছে।রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য বেশ স্পর্শকাতর।অতীতে ওবামা প্রশাসনের সময় জেসিপিওএ চুক্তির আওতায় ইরানের অর্থ ফেরত দেওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন ট্রাম্প। এখন যদি তিনি সেই একই ধরনের পদক্ষেপ নেন, তবে সেটি তার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়বে। 

তবে জাতীয় অর্থনীতির স্বার্থে তাকে এই কঠিন সিদ্ধান্তটি নিতে হতে পারে বলে কূটনৈতিক মহলের ধারণা।নিজেদের দেওয়া প্রতিশ্রুতি ও বাস্তব প্রয়োজনের এই টানাপোড়েনে নতুন কোনো পথ খোলেন কি না, সেটাই এখন দেখার বিষয়।