মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

মালদায় ৯ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে রাখল পশ্চিমবঙ্গ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৫:৫০ পিএম

মালদায় ৯ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে রাখল পশ্চিমবঙ্গ পুলিশ

সরকারি হোল্ডিং সেন্টার

পশ্চিমবঙ্গের মালদায় অনুপ্রবেশকারী সন্দেহে ৯ বাংলাদেশিকে আটক করে সরকারি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। রোববার গাজলের পান্ডুয়া থেকে পুলিশ তাদের আটক করে। আটকদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক নারী, তিনজন নাবালক এবং তিনজন নাবালিকা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হিলি সীমান্ত দিয়ে প্রবেশের কথা স্বীকার করেছেন।আটকদের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানা এলাকায় বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে তারা দীর্ঘদিন ধরে পান্ডুয়া এলাকায় অবস্থান করছিলেন। 

রাজ্য প্রশাসনের নির্দেশনায় মালদহের ইংরেজবাজারের বাগবাড়ি এলাকায় একটি সরকারি ভবনে তাদের রাখা হয়েছে। ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরবর্তী সরকারি নির্দেশনার জন্য প্রশাসন অপেক্ষা করছে।এই ঘটনায় স্থানীয় বিজেপি সাংসদ খগেন মুর্মু অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। 

হোল্ডিং সেন্টার নির্মাণ ও আটক বাংলাদেশিদের চিহ্নিত করার বিষয়টি মালদা জেলাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। আটককৃতদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। প্রশাসন এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।সীমান্তবর্তী জেলাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।