মে ২৫, ২০২৬, ০৭:২৬ পিএম
পশ্চিমবঙ্গে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু বিক্রি ও কোরবানি নিয়ে নতুন নির্দেশনায় উত্তেজনা তৈরি হয়েছে। গত ১৩ মে স্বরাষ্ট্র বিভাগের এক বিজ্ঞপ্তিতে সরকারি অনুমতি ছাড়া গরু বা মহিষ জবাই নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জবাইয়ের আগে স্থানীয় জনপ্রতিনিধি ও পশুচিকিৎসকের সনদ বাধ্যতামূলক।
১৪ বছরের কম বয়সী পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আদালতের নির্দেশনার বিপরীতে বিক্ষোভ করছেন হিন্দু নারী-পুরুষরা।
খামারিদের অভিযোগ, সরকারি কড়াকড়িতে তারা গরু বিক্রি করতে পারছেন না, ফলে ঋণ পরিশোধ নিয়ে সংকটে পড়েছেন তারা। স্থানীয় হিন্দু খামারিরা দাবি জানিয়েছেন, যেন মুসলমানদের গরু কোরবানি দিতে বাধা না দেওয়া হয়। এ পরিস্থিতিতে ধর্মীয় সম্প্রীতি ও অর্থনৈতিক ক্ষতির বিষয়টি সামনে এসেছে।
আলেম সমাজ মুসলিম সম্প্রদায়কে ভিন্নধর্মী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসমি মুসল্লিদের গরু কোরবানি না দেওয়ার পরামর্শ দিয়েছেন। একইভাবে ফুরফুরা শরিফের পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকিও ছাগল বা ভেড়া কোরবানি দেওয়ার কথা বলেছেন।
মূলত সরকারের নতুন এই আইন ও স্থানীয় পর্যায়ের বিক্ষোভ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। স্থানীয়দের দাবি, এই নিষেধাজ্ঞা তাদের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থবির করে দিয়েছে।প্রশাসনিক এই নির্দেশনা নিয়ে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন