বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মুসলিম ঐক্যই হুমকি মোকাবিলার মূল চাবিকাঠি: ইরানি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৭, ২০২৬, ১০:৫১ এএম

মুসলিম ঐক্যই হুমকি মোকাবিলার মূল চাবিকাঠি: ইরানি প্রেসিডেন্ট

ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

মুসলিম ঐক্যই বাহ্যিক ও অভ্যন্তরীণ হুমকি মোকাবিলার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন। 

ঈদ উৎসবের আবহে ইরাক, ওমান, কাতার, তুরস্ক, তাজিকিস্তান, মিশর, কিরগিজস্তান এবং আজারবাইজানের শীর্ষ নেতাদের সঙ্গে ফোনালাপে তিনি এই আহ্বান জানান।আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে মুসলিম দেশগুলোর একাত্মতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

পেজেশকিয়ান আশা প্রকাশ করে বলেন, মুসলিম বিশ্বের নেতাদের পারস্পরিক সহযোগিতা ও হৃদয়ের সখ্যতা বৃদ্ধি পাওয়া প্রয়োজন, যা যেকোনো সংকটে একে অপরের প্রতি ব্যাপক সমর্থন জোগাবে। 

এর আগে এক বক্তব্যে তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে পারছে যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নিরাপত্তার জন্য পশ্চিমা শক্তির ওপর নির্ভর করাকে একটি অবাস্তব ও অকার্যকর ধারণা হিসেবে উল্লেখ করেন ইরানি প্রেসিডেন্ট।তিনি মার্কিন সামরিক নীতির তীব্র সমালোচনা করেছেন।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই