মে ২৯, ২০২৬, ০৯:৪২ পিএম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন সরকার গঠনের পর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ঘোষণায় সাতক্ষীরা এবং উত্তর ২৪ পরগনার সীমান্ত অঞ্চলগুলোতে বাংলাদেশে প্রবেশের জন্য প্রতিদিন বহু মানুষ ভিড় করছেন। সপরিবারে অবৈধভাবে ভারতে গিয়ে বছরের পর বছর বসবাস করা ব্যক্তিরা বর্তমান পরিস্থিতিতে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কঠোর বার্তার পর গত এক সপ্তাহে এই সীমান্তে জড়ো হওয়া মানুষের সংখ্যা কয়েক শতে গিয়ে ঠেকেছে।পুলিশ বর্তমানে তাদের পরিচয়পত্র পরীক্ষা করছে।
হাকিমপুর সীমান্ত চৌকিতে সাময়িকভাবে তৈরি করা একটি পরিত্যক্ত ঘরে প্রথমে এই পরিবারগুলোকে রাখা হচ্ছে। সেখানে স্থানীয় পুলিশ কর্মীরা তাদের আদি বাড়ি, বাংলাদেশের পরিচয়পত্র এবং নাম লিপিবদ্ধ করার পর ছবি তুলে রাখছেন। অপেক্ষমাণ ব্যক্তিদের অনেকের কাছে ভারতের আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড থাকলেও সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় তাদের নাম বাদ পড়েছে।
বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দেওয়া হলেও স্থানীয়দের তথ্যমতে নথি যাচাইয়ের পর আমোদিয়া সীমান্ত দিয়ে দিনের আলোতে এবং রাতেও মানুষকে পার করে দেওয়া হচ্ছে।

-20260529125842.jpg)
দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন