রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৯:৫৪ এএম

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

সেন্টকম জানিয়েছে, ছয়টি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে এবং সপ্তমটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি অস্বীকার করেছে ওয়াশিংটন। কোনো মার্কিন কর্মী হতাহত হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে। পাল্টা হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।

অন্যদিকে হামলা পরিচালনার কথা স্বীকার করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে ইরানি ভূখণ্ডে মার্কিন আগ্রাসনের জবাব দিতেই এই অ্যারোস্পেস ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অঞ্চলটির বিভিন্ন শত্রু ঘাঁটিতে নিখুঁত আঘাত হানা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

তথ্যসূত্র: আলজাজিরা