জুন ৬, ২০২৬, ০৪:৪৭ পিএম
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানীর যন্তর-মন্তরে বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বিক্ষোভস্থলে পৌঁছালে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী সরাসরি দায়ী বলে অভিযোগ করেছে দলটি।
ভারতের বিভিন্ন গণমাধ্যম থেকে এই তথ্য জানা গেছে।যুক্তরাষ্ট্র থেকে ভোরে দিল্লিতে পৌঁছানোর পর অভিজিৎ দিপকে এই কর্মসূচিতে যোগ দেন। দিল্লি পুলিশ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিক্ষোভের অনুমতি দিয়েছে।
রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে এবং মন্ত্রী-এমপিদের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।বিচারপতির একটি মন্তব্যের সূত্র ধরে এই ব্যঙ্গাত্মক আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল।বিচারপতি এক শুনানিতে তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন, যা থেকে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের জন্ম।
আন্দোলনটি বর্তমানে বিভিন্ন তারকা ও আন্দোলনকর্মীদের সমর্থন পেয়েছে। জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকসহ অনেকেই এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন।শিক্ষামন্ত্রীর অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন