জুন ৮, ২০২৬, ১০:০৯ এএম
আবারও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরাইল। তেল আবিব ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানও এর পাল্টা জবাব দিয়েছে। ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে তেহরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে ইসরাইলের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
রবিবার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানিয়েছিল, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন আর সহ্য করবে না। এরই অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইরানের হামলার পর সোমবার পাল্টা হামলা চালায় ইসরাইল। ইরানের রাজধানী তেহরানসহ তাবরিজ ও ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সংস্থাগুলো। দুই দেশের পাল্টাপাল্টি এই হামলায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন