জুন ৮, ২০২৬, ১১:২০ এএম
ইসরায়েলে আবারও দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো মূলত ইসরায়েলের মধ্যাঞ্চল বীরসীবাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে এক দফা মিসাইল ছোড়ার পর, ১০টা ৩০ মিনিটের দিকে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান।এর আগে রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকেও ইসরায়েলে হামলা চালায় ইরান।
আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র সতর্ক সংকেত বেজে ওঠায় বাসিন্দারা সতর্ক অবস্থায় ছিলেন।উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলজুড়ে স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। নাগরিকদের বাড়িঘর ছেড়ে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইরানের তাসনিম এজেন্সির বরাতে জানা গেছে, বৈরুতে হামলা এবং দক্ষিণ লেবাননে আগ্রাসন চালানোর মাধ্যমে ইসরায়েল সব সীমা অতিক্রম করেছে বলে মনে করে তেহরান। ইরানের প্রতিরক্ষা বাহিনীর উপদেষ্টার মতে, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন ও আগ্রাসন ইরান সহ্য করবে না। এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন