জুলাই ১৩, ২০২৬, ১১:৫৪ এএম
ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে ৫ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত রোববার স্থানীয় সময় রাত ৯টা ৪৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং এর কেন্দ্রস্থল ছিল বুয়োল রিজেন্সি। সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশের পাশাপাশি পাশের গোরোনতালো প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থা।
ভূমিকম্পের আঘাতে সরকারি ভবন, একটি হাসপাতাল, একটি রেস্তোরাঁ ও বেশ কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।বুয়োল দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহ খাকফি মারদজুন জানান, হাসপাতাল থেকে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় এক রোগীর মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন এবং জরুরি ত্রাণসামগ্রী বিতরণের কাজ শুরু করেছে প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন