বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:২৬ পিএম

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটির জাভা অঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ৬ মাত্রার এই তীব্র কম্পন রেকর্ড করা হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিটে উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগার কাছে ভূগর্ভ কেঁপে ওঠে। 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮ দশমিক ৬ কিলোমিটার (২২২ দশমিক ৮ মাইল) গভীরে। গভীর তলদেশে এই কম্পনের সৃষ্টি হওয়ায় এর প্রভাব কতটুকু বিস্তৃত হয়েছে তা খতিয়ে দেখছেন গবেষকরা। এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গভীর সমুদ্র ও টেকটোনিক প্লেটের সংযোগস্থলে ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূকম্পন অনুভূত হয়। তবে জাভার এই অঞ্চলে সাম্প্রতিক কম্পনের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।