নভেম্বর ২৪, ২০২৬, ০৯:১১ পিএম
ফাইনাল জয়ের দশ মাস পর আফ্রিকা কাপ অব নেশন্সের চ্যাম্পিয়ন শিরোপা ফিরে পেয়েছে সেনেগাল। মঙ্গলবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের চূড়ান্ত রায়ে সাদিও মানের দলকে বিজয়ী হিসেবে পুনর্বহাল করা হয়।
গত বছরের আসরের ফাইনালে মরক্কোকে এক-শূন্য গোলে হারিয়েছিল সেনেগাল।
ম্যাচের মাঝে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে গিয়েছিলেন। সে কারণে গত মার্চে সাদিও মানের দলকে পেছনে ফেলে আশরাফ হাকিমির মরক্কোকে তিন-শূন্য গোলে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।
দীর্ঘ আইনি প্রক্রিয়া ও অপেক্ষার পর অবশেষে আদালতের রায়ে শিরোপাটি সেনেগালের হাতে ফিরল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন