শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

পশ্চিমবঙ্গে ধর্মান্তর ও জমি কেনাবেচায় কঠোর আইন করার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ১১:৪২ এএম

পশ্চিমবঙ্গে ধর্মান্তর ও জমি কেনাবেচায় কঠোর আইন করার ঘোষণা

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে খুব শিগগিরই প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিধি চালুর পাশাপাশি জোরপূর্বক ধর্মান্তর রোধে একটি কঠোর আইন প্রণয়ন করা হবে বলেও তিনি জানান। মঙ্গলবার বাঁকুড়ায় আয়োজিত একটি রাজনৈতিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি।

এক দেশ ও এক আইন বাস্তবায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।বৈঠকে দেওয়া বক্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে জমি কেনাবেচা প্রক্রিয়ায় নতুন আইনি বিধিনিষেধ আরোপের জোরালো ইঙ্গিত দিয়েছেন। তবে জমি হস্তান্তরের ক্ষেত্রে সুনির্দিষ্ট কী ধরনের শর্ত যুক্ত করা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। 

প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধির আওতায় মূলত বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার সম্পত্তি এবং দত্তক গ্রহণের মতো নাগরিক বিষয়গুলোতে ধর্মীয় ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি অভিন্ন সাধারণ আইন কার্যকর করার কথা রয়েছে।দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছে যে এসব আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাটি দীর্ঘদিনের রাজনৈতিক এজেন্ডার সঙ্গে সংগতিপূর্ণ।