বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ১২:৪১ পিএম

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার

ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে নিজ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই কূটনৈতিক আগ্রহের কথা জানান। 

বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে বিস্তারিত তুলে ধরেন।সচিবালয়ের এই বৈঠকটি ছিল মূলত একটি আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ।বৈঠকে দ্বিপক্ষীয় সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো সুনির্দিষ্ট আলোচনা না হলেও হাইকমিশনার ব্যক্তিগতভাবে দিল্লি সফরের বিষয়ে নয়াদিল্লির আগ্রহের বার্তা পৌঁছে দেন। 

পাশাপাশি ভারতের কোলকাতায় সম্প্রতি একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভারতীয় রাষ্ট্রদূত।ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানসহ ভারত সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় দূত।