বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ব্রিকস সম্মেলন শুরু নয়াদিল্লিতে সর্বোচ্চ নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৬, ১০:১৯ এএম

ব্রিকস সম্মেলন শুরু নয়াদিল্লিতে সর্বোচ্চ নিরাপত্তা

ছবি: সংগৃহীত

উন্নয়নশীল দেশগুলোর জোট ব্রিকস সম্মেলন আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে। ১৮তম এই শীর্ষ সম্মেলন ঘিরে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।বিশ্বনেতাদের যাতায়াতের পথসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি। নিরাপত্তা তদারকিতে স্থাপন করা হয়েছে উচ্চপ্রযুক্তির বিশেষ নিয়ন্ত্রণকক্ষ।   

সেখান থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের মোটরকেডের গতিপথ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।সম্মেলনে অংশ নিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নয়াদিল্লি পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সরাসরি উপস্থিত থাকছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরা।

মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বিশ্বনেতারা।