শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

কাবা শরিফে আত্মঘাতী হামলার খবর নাকচ করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২, ২০২৬, ১১:০৮ এএম

কাবা শরিফে আত্মঘাতী হামলার খবর নাকচ করল সৌদি

ছবি: সংগৃহীত

মক্কার গ্র্যান্ড মসজিদে (কাবা শরিফ) আত্মঘাতী বোমা হামলাকারীর উপস্থিতির খবর সম্পূর্ণ অস্বীকার করেছে সৌদি কর্তৃপক্ষ। শুক্রবার (২ অক্টোবর) তারা জানিয়েছে, সেখানে পথচারীদের উত্ত্যক্ত করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছিল। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, পথচারীদের উত্ত্যক্ত করা এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পবিত্র নগরীর নিরাপত্তা বাহিনী। আটকের পরপরই তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে যেসব দাবি বা তথ্য ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা বা ভিত্তি নেই। 

তবে আটক ব্যক্তির পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আর কিছু প্রকাশ করা হয়নি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছিল যে, বিস্ফোরক ভেস্ট পরিহিত এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী কাবা শরিফের দিকে এগিয়ে যাচ্ছিল এবং তাকে নিরাপত্তা রক্ষীরা আটকে দেয়। কর্তৃপক্ষ এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে।