বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জাতিসংঘের সম্মেলনে যাওয়ার আগে ফিলিস্তিন প্রসঙ্গে যা বললেন এরদোয়ান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:১২ পিএম

জাতিসংঘের সম্মেলনে যাওয়ার আগে ফিলিস্তিন প্রসঙ্গে যা বললেন এরদোয়ান

ছবি - সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) তিনি গাজায় ইসরায়েলের 'গণহত্যা' নিয়ে কথা বলবেন। ফিলিস্তিনিদের সুরক্ষা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবেন।

রোববার (২১ সেপ্টেম্বর, ২০২৫) নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, এরদোয়ান জানান ।

জাতিসংঘে তার ভাষণে তিনি গাজার বিচার এবং এই অঞ্চলে স্থিতিশীলতা রক্ষার জন্য তুরস্কের প্রচেষ্টার কথা তুলে ধরবেন। তিনি মনে করেন, এই বছরের সাধারণ পরিষদ আগের বছরগুলোর তুলনায় ভিন্ন হবে, কারণ "অনেক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

 তিনি আশা করেন, ফিলিস্তিনের প্রতি ক্রমবর্ধমান স্বীকৃতি "দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নকে ত্বরান্বিত করবে।"এরদোয়ান আরও বলেন, তিনি সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। তবে তিনি স্পষ্ট করে দেন যে, "জাতিসংঘের বর্তমান কাঠামো তার দায়িত্ব পালনের জন্য যথেষ্ট নয়।"

এছাড়াও তিনি উল্লেখ করেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানীর সঙ্গে তার সাক্ষাৎ হবে। এরদোয়ান বলেন, "সিরিয়ার ভাইবোনেরা তাদের স্বাধীনতার জন্য প্রচুর মূল্য দিয়েছেন। আমরা আশা করি জাতিসংঘ সাধারণ পরিষদ সিরিয়ার স্বাধীনতায় অবদান রাখবে।"