রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৪:৫০ পিএম

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

ছবি - সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। এর আগে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোও একই পদক্ষেপ নিয়েছে। এই স্বীকৃতিগুলো আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে, যেখানে গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই স্বীকৃতিগুলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট তৈরি করবে,

কারণ ইউরোপের আরও কয়েকটি দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থান নিয়েছে। যদি তারা একে একে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তাহলে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বহুগুণে বৃদ্ধি পাবে।

ফিলিস্তিনকে যুক্তরাজ্য স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং পশ্চিম তীরের কিছু অংশ দখলের ঘোষণা দেয়। তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ইসরায়েলকে সরাসরি সতর্ক করে বলেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে এবং শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই স্বীকৃতিগুলোকে তীব্রভাবে সমালোচনা করে মন্তব্য করেছেন যে, এটি "সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার" দেবে এবং হামাসকে উসকে দেবে।