অক্টোবর ৪, ২০২৫, ১২:৫৬ পিএম
দীর্ঘ দুই বছরের ইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শনিবার মোদি সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' হ্যান্ডেলে এক পোস্টে ট্রাম্পের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।এটি এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
গাজায় শান্তি প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অগ্রগতির আবহে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাই। এই শান্তি প্রক্রিয়ায় বন্দিদের মুক্তির ইঙ্গিত একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। স্থিতিশীল ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠায় ভারতের দৃঢ় সমর্থন রয়েছে, আগামী দিনেও থাকবে।"এদিকে, ট্রাম্পের শান্তি পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে ইসরাইলের দিক থেকেও বড় পদক্ষেপ এসেছে।
ইসরাইলি সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর ফলে গাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে এক ধাপ এগোল।দুই বছরের চলমান আগ্রাসন বন্ধের জন্য ট্রাম্পের প্রকাশিত ২০ দফার শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত রয়েছে। এই পরিকল্পনার মূল বিষয়গুলো হলো:
গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র সমর্পণ ও যুদ্ধের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ধ্বংস করতে হবেগাজায় নতুন শাসন কাঠামোতে হামাসকে কোনো ধরনের স্থান দেওয়া হবে না।মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বলেছেন, হামাস শান্তির জন্য প্রস্তুত।ভারতের প্রধানমন্ত্রীর এই সমর্থন এবং নেতানিয়াহু প্রশাসনের অভিযান সীমিত করার সিদ্ধান্ত— সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদি সংকটের সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টাগুলো এক নতুন মোড় নিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন