সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০৭:১১ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকতার এক বিশাল সুযোগ তৈরি হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডি.পি.ই) সহকারী শিক্ষক ক্যাটাগরিতে মোট ১০,২১৯ জন ও ৪,১৬৬ জনসহ ১৪,৩৮৫ জনেরও বেশি যোগ্য নারী ও পুরুষ প্রার্থীকে স্থায়ীভাবে নিয়োগ দিতে যাচ্ছে।

এই পদে নিয়োগপ্রাপ্তরা সরকারের ১১তম বেতন গ্রেডে (১১,০০০/- থেকে ২৬,৫৯০/- টাকা) বেতন পাবেন।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে কমপক্ষে ২.২৫ এবং ৫ স্কেলে কমপক্ষে ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকা লাগবে।

এই নিয়োগে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং সকল প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অভিজ্ঞ ও নতুন উভয় প্রার্থীরই পদ অনুযায়ী আবেদন করার সুযোগ থাকছে।এই নিয়োগের আবেদন প্রক্রিয়া দুই ধাপে পরিচালিত হচ্ছে। প্রথম ধাপে ০৮ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে এবং তা শেষ হবে ২১ নভেম্বর ২০২৫ ইং রাত ১১:৫৯ মিনিটে।

দ্বিতীয় ধাপের আবেদন ১৪ নভেম্বর সকাল ১০:৩০ মিনিট থেকে শুরু হয়েছে এবং তা শেষ হবে ২৭ নভেম্বর ২০২৫ ইং রাত ১১:৫৯ মিনিটে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীদের শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, ৩০০-৩০০ সাইজের রঙিন ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষরের ছবি স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ১১২ টাকা মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে পরিশোধ করতে হবে। যেহেতু প্রথম ধাপের আবেদনের শেষ সময় দ্রুত এগিয়ে আসছে, তাই যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।কর্তৃপক্ষের ওয়েবসাইট https://www.dpe.gov.bd/