নভেম্বর ১৫, ২০২৫, ০৭:৩৯ পিএম
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি গত ১২ নভেম্বর ২০২৫ প্রকাশিত হয়েছে। দেশের কারিগরি শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে, কারিগরি শিক্ষা অধিদপ্তর মোট ২০টি ভিন্ন ক্যাটাগরির স্থায়ী পদে মোট ২১৮ জন যোগ্যতা সম্পন্ন নারী ও পুরুষকে নিয়োগ দেবে।
চাকরির পদ অনুসারে এই নিয়োগে এসএসসি পাস থেকে শুরু করে এইচএসসি পাস এবং স্নাতক ডিগ্রিধারী উভয় ধরনের প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
এই নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীরা ১৩ নভেম্বর ২০২৫ ইং সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন। আবেদন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ০৩ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
| বিবরণ | তথ্য |
| নিয়োগকর্তার নাম | কারিগরি শিক্ষা অধিদপ্তর |
| নিয়োগকর্তার ধরন | সরকারি |
| চাকরির সময় | স্থায়ী |
| জব ক্যাটাগরি | ২০টি |
| মোট লোক সংখ্যা | ২১৮ জন |
| শিক্ষাগত যোগ্যতা | পদ অনুযায়ী এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস |
| বেতন গ্রেড | ৮,২৫০/- থেকে ৩০,২৩০/- টাকা |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদনের শেষ দিন | ০৩ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা |
আবেদনকারী প্রার্থীদের বয়স ০১ নভেম্বর ২০২৫ ইং তারিখের হিসাব অনুযায়ী ১৮ থেকে ৩২ বৎসরের মধ্যে হতে হবে। চাকরি পদ অনুযায়ী নতুন ও অভিজ্ঞ প্রার্থীরা উভয়েই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি এবং স্বাক্ষরের ছবি স্ক্যান করে আবেদন ফরম পূরণ করতে হবে। এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।কর্তৃপক্ষের ওয়েবসাইটhttps://www.techedu.gov.bd/


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন