সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এসএসসি পাসে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ১১:১১ এএম

এসএসসি পাসে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীতে ‘সৈনিক’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা সাধারণ (জিডি) অথবা টেকনিক্যাল ট্রেড (টিটি) বিভাগে আবেদনের সুযোগ পাবেন।

আগামী ৪ ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে এবং ২৫ জানুয়ারি পর্যন্ত এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

 

যোগ্যতা বিবরণ
পদের নাম সৈনিক (সাধারণ ট্রেড)
বয়স ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭-২২ বছর
শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।
প্রার্থীর ধরন পুরুষ ও নারী
বৈবাহিক অবস্থা অবিবাহিত
যোগ্যতা বিবরণ
পদের নাম সৈনিক (টেকনিক্যাল ট্রেড)
বয়স ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭-২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে কারিগরি বিষয়সহ পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে। অথবা এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।
প্রার্থীর ধরন পুরুষ ও নারী
বৈবাহিক অবস্থা অবিবাহিত
শারীরিক যোগ্যতা পুরুষ নারী
উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫ ফুট ৪ ইঞ্চি) ৫ ফুট ১ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫ ফুট)
ওজন ৪৯.৯০ কেজি ৪৭ কেজি
বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি, সম্প্রসারিত ৩২ ইঞ্চি স্বাভাবিক ২৮ ইঞ্চি, সম্প্রসারিত ৩০ ইঞ্চি
চোখের মান ৬/৬ ৬/৬

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং রেজিস্ট্রার ফি বাবদ ১০০ টাকাসহ মোট ৩০০ টাকা জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি: প্রার্থী নির্বাচন কয়েকটি ধাপে সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছে—স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং সাক্ষাৎকার।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে (এসএমএস) অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।