সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৭, ২০২৬, ০২:২১ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড-২ বা বিশেষ পেশার অধীনে সৈনিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কুক, ব্যান্ডসম্যান, পেইন্টার, কার্পেন্টার এবং টিন স্মিথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কারিগরি ও সেবামূলক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগামী ০৮ মার্চ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ০৭ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। 

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।ট্রেড-২ এর আওতায় যে সকল পেশায় নিয়োগ দেওয়া হবে তার মধ্যে রয়েছে কুক (মেস, ইউনিট ও হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ। 

আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। তবে জিপিএ ৩.০০ বা তার বেশি ফলাফল অর্জনকারী প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১ ক্যাটাগরিতে স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে। 

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রতিটি পদের জন্য আলাদা পেশাগত দক্ষতার প্রয়োজন হবে। যেমন, কুক পদে আবেদনকারীদের রান্নায় পারদর্শী হতে হবে এবং ব্যান্ডসম্যান পদের ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন ড্রাম, ক্ল্যারিনেট বা ট্রামপেট বাজানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।একইভাবে পেইন্টার বা কার্পেন্টার পদের জন্য সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে। 

টিন স্মিথ পদের প্রার্থীদের ঝালাই কাজে পারদর্শী হতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে মোট ৩০০ টাকা ফি প্রদান করতে হবে। এর মধ্যে ২০০ টাকা ভর্তি পরীক্ষার ফি এবং ১০০ টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি হিসেবে নির্ধারিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সঠিক তথ্য প্রদান করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের সময় কোনো ভুল তথ্য প্রদান করলে তা বাতিল বলে গণ্য হবে। বিস্তারিত তথ্য এবং বিজ্ঞপ্তিটি সেনাবাহিনীর নির্ধারিত লিংকে পাওয়া যাবে।বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।