শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১০৩৫ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৪:১৫ পিএম

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১০৩৫ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ১০৩৫ জন লাইনম্যান নিয়োগ

বিপুলসংখ্যক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। প্রতিষ্ঠানটির অধীনে সারা দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে ১০৩৫ জন ‘শিক্ষানবিশ লাইনম্যান’ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।

পদের নাম ও সংখ্যা: পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান পদসংখ্যা: ১০৩৫টি

বেতন ও সুযোগ-সুবিধা: শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৫,৫০০ টাকা। সফলভাবে শিক্ষানবিশকাল শেষ করার পর নিয়মিত স্কেলে ১৬,৬০০ টাকা বেতন ও সমিতির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এটি একটি পূর্ণকালীন স্থায়ী চাকরি।

আবেদনের যোগ্যতা: ১. শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৩.০০ পেতে হবে। ২. শারীরিক মানদণ্ড: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। ৩. লিঙ্গ: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৪. বয়স: ১৯ মে ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি ও ফি: আগ্রহী প্রার্থীদের বিআরইবি-র ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ২০০ টাকার ক্রসড পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট নিজ জেলার সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারের অনুকূলে জমা দিতে হবে।আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন।

নির্বাচনী পরীক্ষা: আগামী ১৯ মে ২০২৬, মঙ্গলবার সকাল ৯টায় সংশ্লিষ্ট জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্রসহ শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

দেশের বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী করতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।