জুন ৮, ২০২৬, ১০:০৪ পিএম
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকের লা-রিবা ইসলামিক ক্রেডিট কার্ড বিভাগের ডাইরেক্ট সেলস অফিসার পদে এই নিয়োগ দেওয়া হবে। চুক্তিভিত্তিক এই পদের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।
আগ্রহী প্রার্থীদের বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে এমবিএ বা বিবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে, তবে ক্রেডিট কার্ড বিক্রয়, গ্রাহক পরিষেবা বা গ্রাহক অভিজ্ঞতা ব্যবস্থাপনায় দক্ষতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
চাকরিটি চুক্তিভিত্তিক এবং কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ব্যাংকের ওয়েবসাইট ও বিডি জবস পোর্টালে পাওয়া যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন