জুলাই ১৯, ২০২৬, ০৩:৫২ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীতে ৪৪তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস)–এর অধীনে নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এছাড়া সরকার স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে।
প্রার্থীর উচ্চতা ন্যূনতম ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারণে ৩০ ইঞ্চি হতে হবে।১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৬ বছর হওয়া প্রয়োজন। আবেদনকারী অবিবাহিতা, বিবাহিতা, বিধবা বা তালাকপ্রাপ্তা—সবাই আবেদন করার সুযোগ পাবেন। নির্বাচিতদের সরকার নির্ধারিত বেতনক্রম অনুযায়ী বেতন ও সশস্ত্র বাহিনীর প্রচলিত অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
যারা সেনা, নৌ বা বিমানবাহিনী কিংবা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছেন বা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, তারা আবেদন করতে পারবেন না। এছাড়া ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, নির্ধারিত সীমার বেশি দৃষ্টিশক্তির ত্রুটি আছে এমন ব্যক্তি কিংবা দ্বৈত নাগরিকত্ব থাকলে আবেদন অযোগ্য হিসেবে গণ্য হবেন।
আবেদনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন ফি বাবদ ১ হাজার টাকা জমা দিতে হবে। সফলভাবে আবেদন সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার কল-আপ লেটার পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন