অক্টোবর ১৮, ২০২৫, ০৭:৫৬ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয় জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি ভিন্ন পদে মোট ১২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদগুলোর মধ্যে ‘স্বাস্থ্য সহকারী’ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস চাওয়া হয়েছে।
শুধুমাত্র নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারাই এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে ১৩ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ০২ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী
১. পদের নাম: স্বাস্থ্য সহকারী
-
পদসংখ্যা: ১২৫ জন
-
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
-
বেতন স্কেল: (সরকারি বেতন কাঠামো অনুযায়ী)
২. পদের নাম: গাড়ী চালক
-
পদসংখ্যা: ০২ জন
-
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
-
অন্যান্য যোগ্যতা: হালকা যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন