রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাপলা চত্বরে হত্যা মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৬, ২০২৬, ১২:৪৩ পিএম

শাপলা চত্বরে হত্যা মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

জামিন পাননি সাবেক ডিআইজি জলিল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ওই ঘটনা ঘটেছিল।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাবেক এই পুলিশ কর্মকর্তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।তার পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ এই শুনানি হয়।শুনানি শেষে শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।